শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হাই মিয়া
ফরিদপুরের সালথা উপজেলার পুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল হাই মিয়া (৮৪) গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবদুল হাই মিয়াকে দাফন করার কথা। তিনি সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের বাবা। —ফরিদপুর অফিস