শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরহাদ-উজ-জামান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এ টি এম ফরহাদ-উজ-জামান গত শুক্রবার ভোরে ঢাকার উত্তরায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দাফনের জন্য তাঁর মরদেহ গতকাল পৈতৃক বাড়ি রাজশাহীতে নেওয়া হয়। সেখানে তাঁর সাবেক কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মরদেহ নেওয়া হলে নাট্য বিভাগের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি।