শোক
মোহাম্মদ আবদুল বারী

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বারী (৭০) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল রোববার রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।
ইন্তাজ আলী
পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী প্রামাণিক (৯০) শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল রোববার সকালে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পাবনা অফিস।
মনিরুল ইসলাম
ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভবানন্দপুর কইজুরি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মনিরুল ইসলাম (৮২) গত শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় নিজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁকে বনানীর সেনা কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

বিকাশ চন্দ্র ঘোষ
সাতক্ষীরার তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র ঘোষ (৭৬) পরলোকগমন করেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত সোয়া দুইটায় খুলনার একটি ক্লিনিকে তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে তালা সদরের গোপালপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা