শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী
কর্ণফুলী পেপার মিল ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সাবেক মহাব্যবস্থাপক ফেনীর আহমেদপুর ঘোড়ামারা মিয়াবাড়ির বাসিন্দা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী গত রোববার রাতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি গুলশান, নিকেতন সোসাইটির সভাপতি শামসুল আরেফীন চৌধুরীর বাবা। শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী একজন খ্যাতিমান ফুটবলারও ছিলেন। গতকাল সোমবার মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে বাবা বশির মিয়ার কররের পাশে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি