শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনুস আলী মিয়া
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ফরিদপুর ট্রাক মালিক সমিতির সাবেক সহসভাপতি শহরের উত্তর কমলাপুর এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী মিয়া (৭৪) গত শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ইউনুস আলী স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব উত্তর কমলাপুর জামে মসজিদে জানাজা হওয়ার পর তাঁকে স্থানীয় আলীপুর কবরস্থানে দাফন করা হয়।