শোক
সুরজিৎ দত্ত
গতকাল শুক্রবার ভোরে প্রকৌশলী সুরজিৎ দত্ত বাচ্চু রাজধানীর একটি হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর বাবা অধ্যাপক সুধাংশু বিমল দত্ত বিপ্লবী সূর্য সেনের অনুসারী এবং ১৯৫৪ সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টির মনোনীত আইনসভার নির্বাচিত সদস্য ছিলেন। মা আরতি দত্ত ছিলেন কমিউনিস্ট নেত্রী। সুরজিৎ দত্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মীর আখতার হুসাইন লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
খন্দকার মাহাবুব আলম
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সংবাদকর্মী খন্দকার মাহাবুব আলম (৫১) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে খন্দকার পাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।