শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা বেগম
রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামের বাসিন্দা সুলতানা বেগম (৭৩) গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজশাহী নগরের সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর স্বামী মরহুম আবুল কাশেম রাজশাহীর বাঘা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক ছিলেন। তিনি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসানের মা। আজ মঙ্গলবার সকাল নয়টার আমোদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।