শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবুল হোসেন
লক্ষ্মীপুর সদর থানার রমাপুর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন (৭০) গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
আবুল হোসেন স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজার পর গতকাল রাতে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমের বড় ছেলে আনোয়ার হোসেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ডিটিপি অপারেটর পদে কর্মরত। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম