শোক
এম এ মুহাইমিন সালেহ
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মুহাইমিন সালেহ (৬২) গতকাল সোমবার বেলা তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে প্রায় ছয় মাস কোমায় ছিলেন।
এম এ মুহাইমিন সালেহ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলা সদরে অবস্থিত মুহাইমিনের মায়ের নামে প্রতিষ্ঠিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে জানাজা শেষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি