শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবুর রহমান

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক চিকিৎসক মুজিবুর রহমান (৯৬) গতকাল সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র এবং পিজি হাসপাতালের (বিএসএমএমইউ) ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশের (বিটিএসবি) সভাপতি এবং এশিয়ান অ্যাসোসিয়েশন অব ট্রান্সফিউশন মেডিসিনের সদস্য ছিলেন। মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এএটিএমের বাংলাদেশ শাখা, বিটিএসবি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। বিজ্ঞপ্তি।