শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম জি কিবরিয়া
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), হাইকমিশনার এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি এম জি কিবরিয়া ২৮ জুন রাতে ঢাকার বনানীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ বি এম জি কিবরিয়ার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর বনানী আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পর এ বি এম জি কিবরিয়া সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত ছিলেন। গত ১৮ বছর ধরে তিনি আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন বেসরকারি সংস্থা স্বনির্ভরের সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি।