শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল হাশেম মোল্লা

রাজধানীর ইব্রাহিমপুরের আবুল হাশেম মোল্লা (৮০) গতকাল বুধবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বিকেলে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আবুল হাশেম মোল্লা ইব্রাহিমপুর কেন্দ্রীয় বায়তুস রহমত জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।