শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসুয়ে হাওলাদার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রবীণ রাজনীতিক, ভাষাসৈনিক, রাখাইন সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জেলার রাখাইন জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের নেতা উসুয়ে হাওলাদার (৮৩) গত মঙ্গলবার রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসায় মারা গেছেন। উসুয়ে হাওলাদার ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কলাপাড়া থানা শাখার সভাপতি ও পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় কলাপাড়া পৌর শহরের মহাশ্মশানে তাঁর লাশ দাহ করা হবে। উসুয়ে হাওলাদার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।