শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোজাম্মেল হোসেন
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেনের বাবা তোজাম্মেল হোসেন (৮৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছিলেন। আসরের নামাজের পর জানাজা শেষে তোজাম্মেল হোসেনকে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দাফন করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার এক বিবৃতিতে তোজাম্মেল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন। বিজ্ঞপ্তি।