শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবুল কাশেম ভূঁইয়া
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভূঁইয়া (৬৭) গত মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ির নিজ বাসায় হৃদ্রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর স্টাফ কোয়ার্টার মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লার মুরাদনগরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। মরহুম আবুল কাশেম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়ার বাবা। বিজ্ঞপ্তি।

আয়েশা জালাল
নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা আয়েশা জালাল (৭৫) গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। তিনি দুই মেয়ে, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন নূর মসজিদে অনুষ্ঠিত হবে। জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন আয়েশা জালালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।