শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিজানুর রহমান
রাজশাহী মহানগর পুলিশের পরিদর্শক এস এ এম মিজানুর রহমান (৫০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী পুলিশ লাইনে জানাজা শেষে তাঁর লাশ ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরে। তবে বর্তমানে তাঁর পরিবার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছে। ১৯৮৯ সালে তিনি উপপরিদর্শক হিসেবে পুলিশে যোগ দেন। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন মিজানুর রহমান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এম এ আজিজ
সিলেটের বিয়ানীবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এম আজিজ (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের কালীঘাট এলাকায় মেয়ের বাসায় তিনি মারা যান। তিনি দুই ছেলে, তিন কন্যাসহ অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিয়ানীবাজারের ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।
মোশাররফ হোসেন
নীলফামারীর ডোমার উপজেলার সমাজসেবক মোশাররফ হোসেন (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমার পৌর এলাকার পূর্ব কলেজপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।