শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফুল মওলা চৌধুরী

আরিফুল মওলা চৌধুরী
আরিফুল মওলা চৌধুরী

মুক্তিযোদ্ধা আরিফুল মওলা চৌধুরী গত ২৬ জুন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অস্ত্রোপচারের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোয়াগ্ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর মরদেহ গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর আজ রোববার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নীলক্ষেত বাকুশাহ মাজার প্রাঙ্গণে সমাধিস্থ করা হবে তাঁকে। আরিফুল মওলা বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সচিব মরহুম এস এ চৌধুরীর কনিষ্ঠ ছেলে। বিজ্ঞপ্তি।