শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী আশরাফুল আলম
জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র গাজী আশরাফুল আলম (৬৪) গতকাল মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। আশরাফুল আলমের মৃত্যুতে নড়াইল জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।