শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদের
ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক আবদুল কাদের (৮০) গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের পশ্চিম উকিলপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়েছে। তিনি এক ভাই, দুই বোনসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ফেনীর বিএনপিদলীয় সাবেক নারী সাংসদ হালিমা খাতুনের ভাই। ফেনী অফিস।

সুলতানা শহীদ
বনানী ডিওএইচএস সাংস্কৃতিক পরিষদের সদস্য সুলতানা শহীদ (৬৯) গত মঙ্গলবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাল শুক্রবার আসরের নামাজের পর বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।