শোক
হুমায়ুন কবীর মজুমদার
কুমিল্লার রাজনীতিক ও মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর মজুমদার (৬৬) গতকাল বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং বাদ জুমা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
নূর আহমেদ চৌধুরী
সিলেটের সাদীমাপুর এলাকার বাসিন্দা নূর আহমেদ চৌধুরী (৮২) গত বুধবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার রাজধানীর বনানীর ব্লক এ, রোড ২৩-এর ৮৪ নম্বর বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।