শোক
নুর নাহার চৌধুরী
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুর নাহার চৌধুরী (৬১) গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা স্বামী, তিন ছেলে, পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ শনিবার দুপুরে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
রওশন আরা চৌধুরী
বাংলাদেশ বিমানের স্টেশন ব্যবস্থাপক মরহুম সিরাজুল হক চৌধুরীর স্ত্রী রওশন আরা চৌধুরী (৬৬) ২১ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি ও হাঁপানি সমস্যায় ভুগছিলেন। আজ ২৫ জুলাই বাদ আসর লালমাটিয়ার সি ব্লক মিনার মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ সাভারে পারিবারিক কবরস্থানে দাফন কর হবে। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।