শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ সিস্টার যোসেফ মেরী

অধ্যক্ষ সিস্টার যোসেফ মেরী
অধ্যক্ষ সিস্টার যোসেফ মেরী

ঢাকার হলিক্রস কলেজের সাবেক অধ্যক্ষ সিস্টার যোসেফ মেরী গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেন্ট মেরিস কনভেন্টে (রিটায়ারম্যান্ট হাউজ) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৫৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে শিক্ষাসেবায় ব্রতী ছিলেন। তিনি হলিক্রস কলেজে ছাত্রীবিষয়ক পরিচালিকা, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি হলিক্রস সিস্টার সংঘের এশিয়া এলাকার সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি হলিক্রস কলেজে একাধারে যুক্তিবিদ্যা, অর্থনীতি, ইংরেজি, ইতিহাস ও নৈতিক শিক্ষার শিক্ষক ছিলেন। বিজ্ঞপ্তি।