শোক
নীলিমা মজুমদার

পাক্ষিক অর্থকাগজ-এর সম্পাদক প্রণব মজুমদারের মা নীলিমা মজুমদার (৯৩) বার্ধক্যের কারণে গত বৃহস্পতিবার সাতে চাঁদপুর শহরে তাঁর মেজ ছেলের বাসভবনে পরলোকগমন করেছেন। অবিভক্ত ত্রিপুরা জেলার ব্রিটিশবিরোধী ভারত ছাড় আন্দোলনের সংগঠক, নাট্যশিল্পী এবং চিকিৎসক প্রয়াত কালী কৃষ্ণ মজুমদারের সহধর্মিণী নীলিমা মজুমদার তিন ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মো. ফকুকুল হক খান
নড়াইলের লোহাগড়ার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকুকুল হক খান (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভায় মঞ্চে বসে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। তখনই সাংসদের গাড়িতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পিপোরিয়া গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।
আবদুল ওয়াহেদ মৃধা
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াহেদ মৃধা (৭০) গত শুক্রবার গভীর রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর জানাজা শেষে মনোহরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। ঝালকাঠি সংবাদদাতা