শোক
জামিল ইকবাল আজাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক খন্দকার জামিল ইকবাল আজাদ (৩৩) গতকাল শনিবার ভোরে রংপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি মা, দুই ভাই ও বোন রেখে গেছেন। গতকাল সন্ধ্যার পর তাঁর মরদেহ গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
নূরুন্নাহার বেগম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা আ স ম মৈনূর রহমানের মা নূরুন্নাহার বেগম বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার দুপুরে নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের সীমানন্দপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার ছেলে, ছয় মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। নড়াইল প্রতিনিধি