শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ওয়াজেদ
পেট্রোবাংলার সাবেক ডিজিএম এম এ ওয়াজেদ (৭২) গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদ্যন্ত্র ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বাদ আসর উত্তরার ১৪ নম্বর সেক্টরের জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বরগুনা জেলার বামনায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। এম এ ওয়াজেদ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদের পিতা। বিজ্ঞপ্তি।