শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওয়াদুদ মোল্লা
অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক আজাদ হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মোল্লা (৮২) গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন পিঙ্গোলিয়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে অ্যানেক্স পরিবার গভীর সমবেদনা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।

নিরঞ্জন চৌধুরী
সুনামগঞ্জ পৌর শহরের মরাটিলা এলাকার বাসিন্দা প্রবীণ রাজনীতিক নিরঞ্জন চৌধুরী (৮৪) গতকাল বুধবার সকালে নিজ বাসায় মারা যান। তিনি সুনামগঞ্জের গৌরারং এলাকার এককালের জমিদার নগেন্দ্র কুমার চৌধুরীর একমাত্র ছেলে। তিনি ছেলে, ছেলের বউ ও নাতিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে শহরের ষোলঘর এলাকার শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।

সালামত হোসেন খান
ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক সালামত হোসেন খান (৫৮) গতকাল বুধবার ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ভাই ও তিন বোন রেখে গেছেন। গতকাল বিকেলে শহরের অম্বিকা ময়দানে জানাজা শেষে তাঁর মরদেহ ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এনে রাখা হয়। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।