শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহউদ্দিন জামিল

যুক্তরাষ্ট্রের আটলান্টা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহউদ্দিন জামিল ফেকু (৬০) ১১ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৭৬ সালে সালাহউদ্দিন জামিল যুক্তরাষ্ট্রে যান। আটলান্টার জর্জিয়ায় স্থায়ীভাবে বাস করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের লোকদের সংগঠিত করে তিনি আটলান্টা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি।
দেলোয়ার হোসেন
ফেনীর সোনাগাজী উপজেলার বড়হালিয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬৩) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ফেনী অফিস