শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজ্জাদ হাসান সালেহ

আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ সাজ্জাদ হাসান সালেহ (৪৭) কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের প্রয়াত মোহাম্মদ সালেহের ছেলে। আগামী শুক্রবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। পরদিন ২২ আগস্ট ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানাজা ও দোয়া মাহফিলে অংশ নিতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।