শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জে এন হুমায়ুন চৌধুরী
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপদেষ্টামণ্ডলীর সদস্য জে এন হুমায়ুন চৌধুরী (৬৬) গত সোমবার দিবাগত রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের নোবেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া জে এন হুমায়ুন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।