শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকতাদা ইয়ারুক
মুকতাদা ইয়ারুক গতকাল বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর জানাজা আগামীকাল শুক্রবার জুমার পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ঘনিষ্ঠদের কাছে লাকেন নামে বেশি পরিচিত মুকতাদা ইয়ারুক বেগম জয়নব মুর্তজা ও ঢাকা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মরহুম এম জি মুর্তজা দম্পতির সন্তান। লাকেন মা, স্ত্রী, ছেলে, মেয়ে, দুই বোনসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
বরেন্দ্র কুমার ত্রিপুরা
বীর মুক্তিযোদ্ধা, লেখক ও পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক গবেষক বরেন্দ্র কুমার ত্রিপুরা গতকাল বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের মিলনপুরে নিজের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বরেন্দ্র ত্রিপুরা স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার বাবা। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।