শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শামসুল হক

মো. শামসুল হক
মো. শামসুল হক

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকাস্থ সেনবাগ সেতু বন্ধন’-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামসুল হক (৪৭) গতকাল শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শামসুল হক দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সেনবাগ সেতু বন্ধনের প্রধান উপদেষ্টা হাসান মনজুর শোক প্রকাশ করেছেন। আজ শনিবার সকালে নোয়াখালীর সেনবাগের মজদিপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।