শোক
শেখ মতিউর রহমান
ভাষাসৈনিক ও চাঁদপুরের প্রবীণ রাজনীতিক শেখ মতিউর রহমান (৯০) গত শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার শহরের ষোলঘরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেখ মতিউর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্র ইউনিয়ন সভাপতি, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। চাঁদপুর প্রতিনিধি।
আবদুর রশিদ সিকদার
মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার (৮৫) গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। তিনি মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সখীপুর ১৫ নম্বর কোম্পানির সেকেন্ড ইন কমান্ড ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
বেগম খাদিজা আহমেদ
ঢাকার পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা বেগম খাদিজা আহমেদ (৭০) গত শুক্রবার বিকেলে উত্তরার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। খাদিজা বেগম প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়ার মা। বিজ্ঞপ্তি।
লতিফা বানু খান
লতিফা বানু খান (৭৫) গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া করার অনুরোধ করা যাচ্ছে। লতিফা বানু খান প্রয়াত ব্যবসায়ী নাসির উদ্দিন খানের স্ত্রী। বিজ্ঞপ্তি।