শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এফ এম শামসুর রহমান
খুলনার প্রবীণ বুদ্ধিজীবী, প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এ এফ এম শামসুর রহমান (৮৯) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। শামসুর রহমান পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত দৈনিক আজাদ ও দ্য ডেইলি অবজারভার পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি মুদ্রণব্যবসা ও প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসিআই লজিস্টিকের নির্বাহী পরিচালক সাব্বির হাসান মরহুমের ছোট ছেলে। গতকাল শনিবার বিকেলে জানাজার নামাজ শেষে তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।