শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিমা আহমেদ
জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদের বড় বোন হালিমা আহমেদ (৭২) গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বাদ জোহর কলাবাগানের বশির উদ্দিন রোড মসজিদে হালিমা আহমেদের জানাজা হয়। পরে তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্র জানায়, হালিমা আহমেদ দীর্ঘদিন হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন। বিজ্ঞপ্তি।