শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম আমিনা হোসেন
সাবেক জেলা রেজিস্ট্রার মরহুম এম এম আফজাল হোসেনের স্ত্রী বেগম আমিনা হোসেন (৮৫) গত রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শাশুড়ি। গতকাল সোমবার বাদ আসর মরহুমার জানাজা শেষে তাঁকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।