শোক
সৈয়দ জামাল হোসেন
বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক সৈয়দ জামাল হোসেন (৮৮) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর নিউ ইস্কাটন নূর নগর জামে মসজিদে জানাজার পর বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নাজমা পারভীন
ফরিদপুর চিনিকলের সাবেক ব্যবস্থাপক মীর মকবুল হোসেনের স্ত্রী নাজমা পারভীন (৬১) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে মীর মোস্তাফিজুর রহমান ডেইলি ইনডিপেনডেন্ট-এর বার্তা সম্পাদক ও ছোট ছেলে মীর আতিকুর রহমান ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক। নাজমা পারভীনকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সৈয়দা ফরিদা আহমেদ
চট্টগ্রামের রাউজান থানার কদলপুরের বাসিন্দা সৈয়দা ফরিদা আহমেদ (৬১) গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার গুলশানের একটি মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। কাল শুক্রবার বাদ আসর বারিধারা জামে মসজিদে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।