শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোখলেসুর রহমান
বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষক মো. মোখলেসুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৭ সেপ্টেম্বর সকাল আটটায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিনই আসরের নামাজের পর জানাজা শেষে চট্টগ্রাম স্টেশন রোড কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।