শোক
কাজী মোখলেছুর রহমান
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোখলেছুর রহমান গত ৩০ মে সন্ধ্যা সাতটায় রাজধানীর কাকরাইলে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জামে মসজিদে তাঁর প্রথম জানাজা ও কাল সকাল নয়টায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদে দ্বিতীয় জানাজা হবে। এরপর তাঁকে গ্রামের বাড়ি মাদপখালী ইউনিয়নের রামপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
টি এ চৌধুরী
পাকিস্তান বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা যুক্তরাজ্যপ্রবাসী টি এ চৌধুরী (৮০) গত বুধবার লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। লন্ডনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ‘ছুটির দিনে’-এর রাশিফল লেখক কাউসার আহমেদ চৌধুরীর মেজো ভাই। সবার কাছে তিনি ননী চৌধুরী নামে পরিচিত ছিলেন। বিজ্ঞপ্তি।
সাহারা খাতুন
হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবু সুফিয়ানের মা সাহারা খাতুন (৭২) গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় পুত্র ও তিন মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাটনি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।