শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগমশামছুন্নাহার

মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আছাদুজ্জামানের মা বেগম শামছুন্নাহার (১০৬) গতকাল সোমবার সকালে মাগুরা শহরের বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর শহরের পিটিআই মাঠে জানাজা শেষে ভায়না পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। বেগম শামছুন্নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখরের দাদি। বিজ্ঞপ্তি