শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারজান হাদী
মারজান হাদী

মারজান হাদী
ফ্যাশন ডিজাইনার ও গুলশান অ্যাভিনিউয়ের অহং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মারজান হাদী (৪৮) গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর গুলশান মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আগামী শুক্রবার বাদ আসর গুলশান সোসাইটি জামে মসজিদে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

আবদুল কুদ্দুছ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুল কুদ্দুছ (৭০) গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে কসবা পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এ কে এম হুমায়ুন কবির
এ কে এম হুমায়ুন কবির

এ কে এম হুমায়ুন কবির
ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক এ কে এম হুমায়ুন কবির (৮১) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রথম জানাজা গতকাল বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম কুমিল্লার চৌদ্দগ্রামের ফালগুনকারার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।