শোক

লতিফা বানু
মরহুম ডা. আবদুস সোবহানের স্ত্রী লতিফা বানু (৮৪) গতকাল বুধবার বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। মরহুমার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার কসবা মাজাইল গ্রামে। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়িতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। লতিফা বানু প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রশিদুর রহমান সবুরের মা। বিজ্ঞপ্তি

মো. আব্দুল জব্বার
নেত্রকোনা শহরের সাতপাইয়ের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার (৬৭) গত মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে সাতপাই কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি