শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরজাহান বেগম
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের নূরজাহান বেগম (৭০) বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। গত বুধবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার আসরের পর গৌরনদী ঈদগাহ ময়দানে জানাজা শেষে উত্তর বিজয়পুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। আজ শুক্রবার বাদ আসর নিজ বাড়িতে মরহুমার কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া গৌরনদী উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। নূরজাহান বেগম প্রথম আলোর গৌরনদী উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের মা।