শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ আজিজ
মার্কিন দূতাবাসের সাবেক প্যানেল চিকিৎসক এম এ আজিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত রোগে ভুগে গত বৃহস্পতিবার দুপুরে নিজের বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে এম এ আজিজের বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। লেখক মীনা আজিজ তাঁর সহধর্মিণী। বিজ্ঞপ্তি
গিরিবালা দেবী
অতিরিক্ত সচিব কালীরঞ্জন বর্মণের মা ও শশী কুমার বর্মণের স্ত্রী গিরিবালা দেবী (৮৪) গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিজ বাড়ি রংপুর সদর উপজেলার দক্ষিণ অযোধ্যাপুর গ্রামে পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি