শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ তালুকদার
সিলেটের বাগবাড়ি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শ্রীশ তালুকদার (৬৫) মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।