শোক

সাখাওয়াত হোসেন ভূঁইয়া
প্রকৌশলী আলহাজ সাখাওয়াত হোসেন ভূঁইয়া (৮০) গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদ্রোগ, ক্যানসারসহ দুরারোগ্য রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সাখাওয়াত হোসেন ভূঁইয়া চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ সহসম্পাদক ফরিদা ইয়াসমিনের বাবা এবং বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজামের শ্বশুর। বিজ্ঞপ্তি
রফিকুল ইসলাম মুরাদ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম মুরাদ (৪৮) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে তাঁর মরদেহ পৌরসভার বারইখালী এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাগেরহাট প্রতিনিধি।