শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরজাহান বেগম
সাবেক সাংসদ, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা জামালউদ্দিন আহমেদের স্ত্রী নুরজাহান বেগম (৭৫) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। বিজ্ঞপ্তি।