শোক
সৈয়দ জাহাঙ্গীর হোসেন
হাইসনস গ্রুপের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন (৭৫) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর হোসেনের শ্বশুরবাড়ি দিনাজপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। জাহাঙ্গীর হোসেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি মো. আসাদুল্লাহ সরকারের বোন রউফন নেছার স্বামী ও বিশিষ্ট সাংবাদিক আইএলও কর্মকর্তা আবদুল্লাহ আল মুঈদের শ্বশুর। দিনাজপুর অফিস

রাহেলা বেগম
রাজশাহী নগরের ষষ্টীতলা নিবাসী প্রয়াত এসরাজ শিল্পী জহির উদ্দিন খানের স্ত্রী রাহেলা বেগম (৮৫) গত মঙ্গলবার রাতে নিজ বাসভবনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি তিন সন্তান, পাঁচ কন্যাসহ নাতি-নাতনি ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তিনি রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের মা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী