শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম সারোয়ার
গোলাম সারোয়ার

গোলাম সারোয়ার
নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার (৫৫) গতকাল শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে তাঁকে মাসদাইর কবরস্থানে দাফন করা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি
উক্যচিং মারমা
বান্দরবান জেলা শহরের মধ্যম পাড়ার বাসিন্দা উক্যচিং মারমা (৭৮) গত বুধবার রাতে নিজ বাসায় মারা গেছেন। গতকাল শুক্রবার জেলার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কে এস মং মারমার মা।
বান্দরবান প্রতিনিধি