শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবেয়া খাতুন
ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৯৫) গত বৃহস্পতিবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি ওয়েস্টার্ন মেরিন শিপ
ইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেনের মা। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়েস্টার্ন মেরিন গ্রুপ। বিজ্ঞপ্তি।
আবুল কালাম
ফেনীর সোনাগাজীর কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম (৭৫) গত বৃহস্পতিবার রাতে উপজেলার আড়কাইম গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ফেনী অফিস