শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিসুর রহমান
পাবনার ঈশ্বরদীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সংগঠক আনিসুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই সন্তান, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বেলা ১১টায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানসংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
সিকান্দার মিয়া

মুক্তিযোদ্ধা মো. সিকান্দার মিয়া (৭০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা ওয়ারীর নবেন্দ্র নাথ বসাক লেনে নিজ এলাকায় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।